রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাদি হত্যা মামলায় ফয়সালের সহযোগী কবির পুনরায় ৫ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১১০)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আতঙ্ক, জুলাই যোদ্ধা বলে খ্যাত ও রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী মো. কবিরের ফের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ  মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

এর আগে ৭দিনের রিমান্ড শেষে কবিরকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে কবিরকে আটক করে র‌্যাব। পরে ১৬ ডিসেম্বর তাকে মামলায় আদালতের মাধ্যমে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় করা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সালের সহযোগী হিসেবে কবিরের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝