রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ড্যাপের সংশোধিত বিধিমালা ২ দিনে মধ্যে অনলাইনে প্রকাশ :রাজউক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ অক্টোবর, ২০২৪, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১০০৭)
X

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-র চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ)-র সাথে বৈঠক করেছেন রিহ্যাব নেতৃবৃন্দ। গতকাল রোববার রাজউক কার্যালয়ে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়ার নেতৃত্বে রিহ্যাব এর একটি প্রতিনিধি দল তার সাথে বৈঠক করেন। বৈঠকে ড্যাপের ফার ইস্যু এবং ঢাকা ইমারত বিধিমালা ২০২৪ নিয়ে আলোচনা হয়। বৈঠকে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি.আব্দুল লতিফ এবং পরিচালক ড. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

রিহ্যাব এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া বলেন, ড্যাপ এ ফার হ্রাস করার কারণে গেল দুই বছরে আবাসন ব্যবসায়ীরা প্রকল্প গ্রহণ করতে পারেননি। ফলে স্থবিরতা বিরাজ করছে। এ জন্য ২০০৮ সালের বিধিমালা অনুযায়ী সাময়িকভাবে প্লান করার সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। 
 
রিহ্যাব এর ভাইস প্রিসিডেন্ট ইঞ্জি.আব্দুল লতিফ বলেন, রিহ্যাব এর বর্তমান কমিটি মেম্বার বান্ধব কমিটি। দ্রুত ঢাকা ইমারত বিধিমালা ২০২৪ এর সংশোধিত বিধিমালা প্রকাশ করার দাবি জানান তিনি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান মেজর জেনারেল মো: ছিদ্দিকুর রহমান সরকার (অবঃ) রিহ্যাব নেতৃবৃন্দের বক্তব্য শুনেন এবং আগামী দুই দিনের মধ্যে সংশোধিত বিধিমালা অনলাইনে (শুধু কমিটির জন্য)  প্রকাশ করা হবে এমন কথা জানান। তিনি বলেন, পরবর্তীতে বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং মন্ত্রণালয়  গেজেট আকারে প্রকাশ করবে। বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম /রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝