রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাদি হত্যা মামলায় ফের রিমান্ডে ২ আসামি তথ্য প্রত্যাশা রাষ্ট্রপক্ষের
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৩ পিএম   (ভিজিট : ৯৬)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আতঙ্ক, জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি ফের পাঁচদিনের রিমান্ডে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাবার প্রত্যাশা রাষ্ট্রপক্ষের আইনজীবীদের।

আজ  রোববার (২১ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে শুনানিকালে এ আশা প্রকাশ করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। তিনি বলেন, ‘আগের তিনদিনের রিমান্ডে আসামিরা বিভিন্ন তথ্য দিয়েছেন। রিমান্ডের মাধ্যমে আমরা আশা করি আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো।’

রিমান্ড মঞ্জুর করা এ দুই আসামি হলেন সিবিয়ন দিও (৩২) ও সঞ্জয় চিসিম (২৩)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্টন থানার মামলায় আজ গোয়েন্দা শাখার (ডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রিমান্ডে পাঠানো হয়।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ডিবির তদন্ত অনুযায়ী হত্যাকাণ্ডে যুক্তদের সীমান্ত পারাপারে জড়িত চক্রের মূল হোতা হিসেবে ‘ফিলিপ’ নামের এক ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তার নেতৃত্বেই পুরো সীমান্ত পারাপার কার্যক্রম পরিচালিত হয়েছে। তাকে শনাক্ত ও গ্রেফতার, তার সঙ্গে কিলিং মিশনে কারা যুক্ত ছিল এবং অন্য কেউ জড়িত আছে কি না- তা উদ্ঘাটনের জন্য আসামিদের পুনরায় রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তিনি জানান, হত্যাকাণ্ডের অর্থদাতা, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের শনাক্ত না করা হলে মামলার পূর্ণ চিত্র পাওয়া সম্ভব হবে না। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের পুলিশি রিমান্ডে রাখা প্রয়োজন।

ডিবি জানিয়েছে, হত্যাকাণ্ড ঘটানোর পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা সিবিয়ন ও সঞ্জয়ের সহায়তার সীমান্ত পার হয়ে পালিয়ে যান।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝