সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ঢাবিতে মুজিবুর হলের নাম ‘শহীদ হাদি হল’ ও ফজিলাতুন্নেছা হল হচ্ছে ‘বীর প্রতীক সেতারা’ হল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬:০৬ পিএম  আপডেট: ২১.১২.২০২৫ ৬:১৮ পিএম  (ভিজিট : ১১৫)
X

অবশেষে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাসহ সাধারণ শিক্ষার্থীরা।

একই সাথে শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বদলে ‘বীর প্রতীক সেতারা বেগম’ করার দাবি তুলেছেন। সেই সঙ্গে জুলাই গণহত্যায় সমর্থন দেওয়া ঢাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।

আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ডাকসু ও হল সংসদের বিভিন্ন পর্যায়ের নেতা এবং আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এসময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা, ঢাবিতে থাকবে না’, ‘মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ’সহ নানা স্লোগান দেন।

ঘেরাও কর্মসূচিতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের বলেন, ‘আমরা ইতিহাস থেকে দেখেছি, হাসিনার চেয়েও বড় স্বৈরাচার ছিল হাসিনার পিতা মুজিবুর। হাসিনার বিদায়ের পর সেই স্বৈরাচারের আইকন মুজিবুরের কোনো চিহ্ন ঢাবিতে রাখা হবে না। পাশাপাশি জুলাইয়ে যেসব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী গণহত্যায় সমর্থন দিয়েছে তাদেরও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে হবে।’

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝