বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ইবির দুই অনুষদে নতুন ডিন অধ্যাপক আতিকুর ও নাজিমুদ্দিন
সাকিব আসলাম, ইবি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ৮:৩৮ পিএম  (ভিজিট : ১২৪)
X

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুটি অনুষদে নতুন ডিন নিয়োগ সম্পন্ন হয়েছে। প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং আইন অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অল-ফিকহ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন। 


আজ শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ নিয়োগ দেয়া হয়। অফিস আদেশে সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যলয়ের আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩(৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে পূর্ববর্তী ডিনদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ নিয়োগ দেয়া হয়। 

এবিষয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, আমি অবগত হয়েছি। তবে জয়েন করা হয়নি। কাল আনুষ্ঠানিক ভাবে জয়েন হবো।

আইন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিশন, মিশন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মহান লক্ষ্যকে সামনে রেখে আইন অনুষদের দীর্ঘ সময়ের অর্জনসমূহকে ধারণ করে একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল রাখাকে আমার সর্বপ্রধান কর্তব্য বলে মনে করবো। সকলের সহযোগিতায় নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আমি আমার উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের প্রচেষ্টা চালিয়ে যাবো।

উল্লেখ্য, এর আগে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সদ্য সাবেক ডিন হিসেবে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক এবং আইন অনুষদের সদ্য সাবেক ডিন আইন বিভাগের অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম-এর মেয়াদ ২০ ডিসেম্বর শেষ হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝