রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইইউ ২০০ পর্যবেক্ষক পাঠাচ্ছে নির্বাচনের জন্য: ইসি সচিব
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৮:০১ পিএম   (ভিজিট : ১২১)
X

নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, এ চুক্তির আওতায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবার আগে ও পরে বিভিন্ন পর্যায়ে প্রায় ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক এসে নির্বাচন কমিশনের সার্বিক সহায়তায় এ পর্যবেক্ষণের কাজ করবেন।


আজ দুপুর সাড়ে তিনটায় সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় তিনি এসব কথা বলেন। ইসি সচিব বলেন, এই চুক্তির আলোকে ইউরোপীয় ইউনিয়ন আমাদের কাছে নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন। তাদের সঙ্গে আমাদের যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সে চুক্তির আওতায় আমরা তাদের প্রয়োজনীয় সহায়তা দেব।

এক্ষেত্রে আমরা তাদের শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে লোকাল প্রোটোকল মানতে হবে। যেমন - পার্বত্য চট্টগ্রামে লোকাল প্রোটোকল প্রয়োজনীয় হলে সে অনুযায়ী কাজ করতে হবে বলে জানান তিনি।

গত ১৫ ডিসেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হলেও তার অনুমোদন গতকাল রাতে পাবার কথা জানিয়ে তিনি আরও বলেন, চুক্তিটি স্বাক্ষরিত হলেও তার অনুমোদন হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে, বেলজিয়ামের ব্রাসেলসে। গতকাল রাতেই তারা অনুমোদন দিয়ে আমাদের বার্তা পাঠিয়েছেন।


আ.দৈ/আরএস


 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝