রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আনিস আলমগীরের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন পুলিশের
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ১৩২)
X

উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হলে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান এ আবেদন করেন।

এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) রাতে জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। সে সময় ডিবি জানায়, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তার বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞাসাবাদের পর জানানো হবে।

সম্প্রতি টেলিভিশন টকশোতে বিভিন্ন বক্তব্যের জেরে আলোচনায় ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর। দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন তিনি।


জানা গেছে, ধানমন্ডি ২ নম্বরে অবস্থিত একটি জিম থেকে বের হওয়ার পর রোববার রাতে তাকে ডিবিতে নেয়া হয়। ওই জিমের ম্যানেজার আরেফিন গণমাধ্যমকে জানান, আনিস আলমগীর রোববার সন্ধ্যায় জিমে এসেছিলেন। ব্যায়াম করে পরে রাত ৮টার দিকে বের হয়ে যান। তবে জিমে তিনি পুলিশের কাউকে দেখেননি।

এদিকে সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দেয়া হয়েছে। রোববার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ অভিযোগ করা হয়।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝