রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল পরীক্ষায় মেধাতালিকায় ৫,৬৪৫ জন সরকারি কলেজে ভর্তি হবে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম  আপডেট: ১৪.১২.২০২৫ ৬:৪৬ পিএম  (ভিজিট : ১৯৯)
X

এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৬৬ দশমিক ৫৭ শতাংশ পরীক্ষার্থী। দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় জায়গা পেয়েছেন পাঁচ হাজার ৬৪৫ জন। তারা সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টালে ভর্তি হতে পারবেন।
আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়।

ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের তথ্যমতে, মেধাতালিকায় থাকা পাঁচ হাজার ৬৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে তিন হাজার ৮৫০ জন চলতি বছর (২০২৫) এইচএসসি পাস করে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। বাকি এক হাজার ৭০৭ জন শিক্ষার্থী সেকেন্ড টাইমার। তারা ২০২৪ সালে এইচএসইস পাস। দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী।

পরিসংখ্যান মতে, এবার মেডিকেল ভর্তির মেধাতালিকায় থাকাদের এক-তৃতীয়াংশই সেকেন্ড টাইমার। এছাড়া ৮৮ জন গত বছর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিলেন এবং ভর্তি হয়ে অধ্যয়নরত।

এদিকে, প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন এক লাখ ২২ হাজার ৬৩২ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন এক লাখ ২০ হাজার ৪৪০ জন (৯৮ দশমিক ২১ শতাংশ)। আর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯২ জন (১ দশমিক ৭৯ শতাংশ)। এছাড়া বহিষ্কৃত হন দুইজন।

ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৮১ হাজার ৬৪২ জন; অর্থাৎ গড় পাস ৬৬ দশমিক ৫৭ শতাংশ। তাদের মধ্যে ছাত্র ৩১ হাজার ১২৮ জন (৩৮ দশমিক ১৩ শতাংশ) এবং ছাত্রী ৫০ হাজার ৫১৪ জন (৬১ দশমিক ৮৭ শতাংশ)।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র এবং ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজগুলোতে মোট আসন সংখ্যা ৫ হাজার ৬৪৫টি। এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০ এবং বিডিএস ৫৪৫টি।

বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ৭ হাজার ৪০৬টি। এর মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস এক হাজার ৪০৫টি। অর্থাৎ, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ মিলিয়ে মোট আসন ১৩ হাজার ৫১টি, যার মধ্যে এমবিবিএস কোর্সে ১১ হাজার ১০১ এবং বিডিএস কোর্স এক হাজার ৯৫০টি আসন।

 আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝