রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাদিকে গুলি করে হত্যাচেষ্টা ঘটনায় পুলিশের হাতে আরও দুইজন আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৫ পিএম  আপডেট: ১৪.১২.২০২৫ ৪:৫১ পিএম  (ভিজিট : ৭১)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তবে, এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ডিএমপি কমিশনার জানান, হাদির ওপর হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।


এর আগে, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নান গ্রেপ্তার হন। হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম ও মায়ের নাম মোসা. ফুরকোন। তিনি পেশায় শ্রমিক।

র‌্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গাড়িটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান ওই মোটরসাইকেলটির মালিক বলে জানান। আসামি বর্ণিত ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক বিধায় তিনি এই গুলির ঘটনায় জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আসামি গুলির ঘটনার মতো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামি আব্দুল হান্নানকে পল্টন মডেল থানায় হস্থান্তর করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি রাজধানীর এভায়ারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকেই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝