রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ব. ফ্রেন্ডস ফোরামের জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা ,পিঠা উৎসব
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৮ পিএম  আপডেট: ১২.১২.২০২৫ ৭:৪৪ পিএম  (ভিজিট : ৫৭৭)
X

আজ শুক্রবার ( ১২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ফোরাম (ডাফ),ব্যাচ ১৯৯৬–৯৭ রাজধানীতে আয়োজন করেছে বহুল প্রতীক্ষিত “পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫”। শীতের আমেজকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলার মাঠে বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য আয়োজন।

আয়োজক কমিটি জানায়, এই উৎসব শুধুই বিনোদনের আয়োজন নয়; বরং ব্যাচের সদস্যদের পুনর্মিলন, পারিবারিক বন্ধন দৃঢ় করা এবং দেশের লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা—এই তিন লক্ষ্যকে সামনে রেখেই এ অনুষ্ঠান সাজানো হয়েছে।

যা থাকছে আয়োজনে দিনব্যাপী লোকজ গান, নাচ এবং সিটি শো ‘তিন বোন’–এর লোকজ সাংস্কৃতিক পরিবেশনা শিশুদের জন্য বিশেষ আকর্ষণীয় আয়োজন বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী শীতকালীন পিঠার সমৃদ্ধ আয়োজন বন্ধু ও তাদের পরিবারের জন্য রাতের খাবার পরিবেশন আয়োজকদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্ব, দলবদ্ধতা ও ঐক্যের যে সংস্কৃতি এই উৎসব সেই চেতনাকে পুনরুজ্জীবিত করবে।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে কয়েকজন বন্ধু মিলে ‘ডাফ ৯৬–৯৭’ নামে বন্ধুত্বের প্ল্যাটফর্মটি গড়ে তোলেন। আজ সেই প্ল্যাটফর্মের সদস্য সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। শুরু থেকেই ব্যাচের কার্যনির্বাহী সদস্য ও সমন্বয়কারীরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আয়োজনে নেতৃত্বে যারা আছেন মোহাম্মদ ইকবাল মাহমুদ বাবুল, (সভাপতি) ফেরদৌস মুন্না, সাধারণ সম্পাদক ও পিঠা উৎসবের আহ্বায়ক রাশেদুল আলমিন।

এ ছাড়া পিঠা উৎসব ২০২৫ আয়োজন কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন বিভাগের বন্ধুরা মাঠপর্যায়ে কাজ করে আয়োজনকে সফল করতে কাজ করছেন।

ডাফ ব্যাচ ৯৬–৯৭-এর সদস্যরা জানান, দীর্ঘদিন পর সহপাঠীদের এ মিলনমেলা হবে স্মৃতিময় ও আনন্দঘন। তারা আশা করেন, পরিবার–পরিজনসহ ব্যাচের সবাই অংশগ্রহণ করলে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে। রাতের সাংস্কৃতিক আয়োজন ও খাবার পরিবেশনের মধ্য দিয়ে পিঠা উৎসবটির সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

আ. দৈ./কাশেম/ এস রহমান


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝