সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আদালত আগামী ২০ এপ্রিল তদন্ত প্রতিবেদন চেয়েছে
দুদকের সদ্য বিদায়ী কমিশনার জহুরুলসহ ৬ জনের দুর্নীতি মামলা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম  আপডেট: ১০.১২.২০২৫ ৬:৩৭ পিএম  (ভিজিট : ৭৮)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হক এবং বিটিআরসির সাবেক দুই চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রের ৯ হাজার কোটি টাকার ক্ষতির অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন আগামী বছরের ২০ এপ্রিল দাখিলের নির্দেশ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত। এই মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের ৯ হাজার কোটি টাকার ক্ষতি করেছেন।

 আজ বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 তিনি আরো জানান, আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট এবং রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের প্রায় ৯ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে গত ৩ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের পরিচালক জালাল উদ্দীন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন- বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার মো. রেজাউল কাদের ও মো. আমিনুল হাসান।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪১৮, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে বিটিআরসি কর্তৃপক্ষ সরকারের অনুমোদন ছাড়া পরীক্ষামূলক সময়ের কল রেট কমিয়ে ০.০৩ ডলার থেকে ০.০১৫ ডলার করে এবং সরকারের রেভিনিউ শেয়ার ৫১.৭৫ শতাংশ থেকে ৪০ শতাংশে নামিয়ে আনে। একই সঙ্গে আইজিডব্লিউ অপারেটরের শেয়ার ১৩.২৫ শতাংশ থেকে ২০ শতাংশ করা হয়, যা সম্পূর্ণ বেআইনি।

এই সিদ্ধান্তে রেভিনিউ শেয়ার কমে ক্ষতি হয় ৩৮৩ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার টাকা। কম রেটে কল আনায় ক্ষতি হয় ২ হাজার ৯৪১ কোটি ৯৯ লাখ ৩৯ হাজার টাকা। বৈদেশিক মুদ্রা দেশে না আনায় ক্ষতি হয় ৫ হাজার ৬৮৫ কোটি ১ লাখ টাকা। সব মিলিয়ে রাষ্ট্রের মোট ক্ষতি ৯ হাজার ১০ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝