বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জাতীয় নির্বাচনে চিহ্নিত দূর্নীতিবাজদের ভোট দেবেন না: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১০:২২ এএম  আপডেট: ০৯.১২.২০২৫ ১০:৩০ এএম  (ভিজিট : ৮৭)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড  মোহাম্মদ আব্দুল মোমেন দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন, আগামী  ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চিহ্নিত দুর্নীতিবাজদের নির্বাচিত না করার। । তিনি বলেছেন, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের এবার ভোটাররা প্রত্যাখ্যান করলে দেশে দুর্নীতি অনেকটাই কমে আসবে। ফলে এই দেশ দুর্নীতি মুক্ত হবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এবং দেশের মর্যাদা বাড়বে। আর দুদকের এতো কিছু করার প্রয়োজন হবে না।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান আরও বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে আছে, যা সম্পূর্ণ নির্মূল করা কঠিন। এ অবস্থায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি কড়া ভাষায় বলেন, দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন। কিন্তু দুর্নীতি বিরোধীদের মাত্র একদিনের উদ্যোগে তাদের লাগাম টানা সম্ভব। সকালে দুদকের সেগুনবাগিচা কার্যলয়ে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে দুদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এতে দুদক কমিশনার মিঞা মুহাম্মাদ আলী আকবর আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল  (অব.) হাফিজ আহসান ফরিদ, দুদকের মহারিচালক গন, দুর্নীতি বিরোধী সাংবাদিকদের সংগঠন রিপোর্টর্স এগেইনস্ট করাপশন (র্যাক) সভাপতি আলাউদ্দিন আরিফ,  সহসভাপতি আবুল কাশেম,সাধারণ সম্পাদক তাবারুল হক ,  যুগ্ম সম্পাদক তাসলিমুল আলম এবং সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝