রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই গাজা যুদ্ধের অবসান হবে : পুতিন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৪:২৯ পিএম  আপডেট: ১৯.১০.২০২৪ ৪:৩২ পিএম  (ভিজিট : ৩১০)
X


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার (১৮ অক্টোবর) বলেছেন,ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে। তিনি আরো বলেছেন, একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হবে না। এ সময় এই অঞ্চলে মধ্যস্থতা প্রচেষ্টা পুনরায় শুরু করার জন্য মিডল ইস্ট কোয়ার্টেটকে পুনরায় সক্রিয় করার আহ্বান জানান তিনি। সূত্র : মিডল ইস্ট মনিটর।

মস্কোতে ব্রিকস মিডিয়া ম্যানেজারদের সাথে বৈঠককালে পুতিন বলেন, ‘ফিলিস্তিন সমস্যার প্রাথমিক সমাধান হলো একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। রাশিয়া সোভিয়েত আমল থেকেই এই সমাধানের কথা বলে আসছে।বৈঠকে ইসরাইল-ফিলিস্তিন সঙ্ঘাতে মধ্যস্থতা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য জাতিসঙ্ঘ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াসহ আন্তর্জাতিক পক্ষগুলোর সম্মিলিত উদ্যোগে মিডল ইস্ট কোয়ার্টেটকে পুনরায় সক্রিয় করার উপর জোর দেন তিনি।

পুতিন বলেন, ‘কোয়ার্টেটকে ব্যাহত করা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চূড়ান্ত ভুল। নয়তো এর মাধ্যমে সবার মাঝে সমন্বয় করা সহজ হতো। এখন মার্কিন যুক্তরাষ্ট্রই কেবল শান্তি প্রচেষ্টার জন্য এককভাবে দায়িত্ব গ্রহণ করেছে। কিন্তু এক্ষেত্রে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝