রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশিদের জন্য ইতালির ওয়ার্ক ভিসায় সুখবর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৪১)
X

ইতালির ওয়ার্ক ভিসা আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে ঢাকাস্থ ইতালি দূতাবাস। সোমবার এক বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের ওয়ার্ক নুলাওস্তাধারী আবেদনকারীরা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের কাছে ২০২৫ সালে ইস্যু করা বা ২০২৫ সালে পুনঃনিশ্চিত করা নুলাওস্তা আছে, তাদের নির্দিষ্ট ভিএফএস গ্লোবাল ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের সময় ইতালিতে নিয়োগকর্তা সরবরাহ করা নুলাওস্তার কপি আপলোড করতে হবে। দূতাবাস নুলাওস্তার বৈধতা যাচাই করবে এবং নিবন্ধনের কয়েক দিনের মধ্যেই আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্ট পাঠানো হবে।


যাদের কাছে ২০২৩ বা ২০২৪ সালের নুলাওস্তা আছে, তাদের ইতালির ইমিগ্রেশন অফিস কর্তৃক নুলাওস্তার পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যাচাই শেষ হলেই ভিএফএস গ্লোবাল সংশ্লিষ্ট আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ওয়ার্ক ভিসা প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা দূর করতে এবং আবেদনকারীদের সঠিক তথ্য নিশ্চিত করতে এ নির্দেশনা দিয়েছে দূতাবাস।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝