রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসিসহ চার কমিশনারের বৈঠক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৫১ পিএম   (ভিজিট : ৯৬)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে চূড়ান্ত তপশিল নির্ধারণী সভা শেষে বিকেল ৪টায় সিইসিসহ চার নির্বাচন কমিশনার ইসি ত্যাগ করেন।

জানা গেছে, এ সাক্ষাতে নির্বাচনের তপশিল ও তারিখ নির্ধারণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে; এরপর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।’

এর আগে নির্বাচন কমিশনে বৈঠক শেষে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।


তিনি আরও বলেন, আচরণবিধি প্রতিপালনে তপশিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুই জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপর ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তপশিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে বলেও জানান আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ‘ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, শেষ হবে বিকেল সাড়ে ৪টায়।’


আ.দৈ/আরএস











Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝