রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে ৩ ফিশিং ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৯:০৬ পিএম   (ভিজিট : ২৫২)
X


তিনটি ফিশিং ট্রলারসহ ৪৮ জন ভারতীয় জেলেকে বঙ্গোপসাগরের বাংলাদেশের পানিসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে আটক করা হয়েছে। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর থেকে এ ট্রলার ও জেলেদের আটক করে কোস্ট গার্ড ও নৌবাহিনী। পরে তাদেরকে মোংলা থানায় হস্তান্তর করা হয়।

নৌবাহিনী ও কোস্ট গার্ডের উদ্ধৃতি দিয়ে মোংলা থানা পুলিশ জানান, বৃহস্পতিবার বঙ্গোপসাগরে বাংলাদেশের পানিসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনী ও কোস্ট গার্ডের জাহাজ তিনটি ট্রলারসহ ৪৮ ভারতীয় জেলেকে আটক করে। পরে রাতে জেলেদেরকে মোংলার নৌবাহিনী এবং কোস্ট গার্ড দফতরে আনা হয়। এরপর ট্রলারে থাকা ২ হাজার ৭০০ কেজি ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ রাতেই নিলাম ৩ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। রাত ৪টায় আটক ট্রলার ও জেলেদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোস্ট গার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আটক জেলেদেরকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হবে।

আ. দৈ. /কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝