রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ বেগম জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৬ পিএম  আপডেট: ০৫.১২.২০২৫ ৪:৪৯ পিএম  (ভিজিট : ৮৪)
X

রাজধানী ঢাকাসহ সারাদেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়ায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতারা।

দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাবাসের সময়ই তার অসুস্থতার সূত্রপাত, চিকিৎসার অভাবে তিনি আজ মারাত্মকভাবে অসুস্থ।’

তিনি জানান, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে রোববারই বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

রাজধানীসহ দেশের প্রত্যন্ত অঞ্চলেও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ মানুষ দোয়ায় অংশ নেন। পাশাপাশি দেশনেত্রীর সুস্থতা কামনায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝