রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভোটকক্ষে পরিবর্তন নয়, বাড়বে গোপন কক্ষ: ইসি সচিব
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম   (ভিজিট : ৮৩)
X

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মক ভোটিং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ভোটকক্ষ না বাড়িয়ে ভোটের জন্য গোপন কক্ষ বৃদ্ধি করা হবে।

রোববার (৩০ নভেম্বর) সচিব পর্যায় ও বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আখতার আহমেদ বলেন, ইসি, মাঠ প্রশাসন ও জুডিশিয়ারির সঙ্গে সমন্বয় প্রয়োজন। নির্বাচনের সঙ্গে জড়িতদের ভাতার পরিমান বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নির্বাচনের দিন তাদেরকে অতিরিক্ত কিছু সম্মানি দেওয়া হবে।


তিনি বলেন, বিটিভি ও সংসদ টিভি ওসিভি, গণভোট ও সংসদ নির্বাচনের প্রচারণা করবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একজন করে কন্টয়াক্ট পয়েন্ট দেবেন যাতে আমরা জরুরি প্রয়োজন সরাসরি যোগাযোগ করতে পারি।

সিনিয়র সচিব বলেন, ব্যালট পেপার যেখানে প্রিন্ট হচ্ছে সেখানে অংশীজনদের নিয়ে পরিদর্শন জন্য ডাক বিভাগকে বলা হয়েছে।  গতকাল মক ভোটিং থেকে আমরা যে তথ্য পেয়েছি সেখান থেকে ভোটকক্ষ বাড়াতে হবে না। শুধু গোপন কক্ষ (ভোট প্রদানের জন্য নির্ধারিত স্থান) তা বৃদ্ধি করা হবে। আগে একটা ছিলো এখন সেখানে দুটো রাখা হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝