রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইনের মাধ্যমে হয়েছে দেশের সব সংস্কার: আসিফ নজরুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম  আপডেট: ২৪.১১.২০২৫ ৫:৫৭ পিএম  (ভিজিট : ৯৫)
X

বাংলাদেশে যেকোনো ধরনের পরিবর্তন ও সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান বক্তব্য রাখেন তিনি।

আসিফ নজরুল বলেন, পারিবারিক বিরোধ মেটাতে এখন আর সরাসরি আদালতে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই। লিগ্যাল এইডের মাধ্যমে বিনা খরচে সেবা নেওয়ার সুযোগ রয়েছে। এ প্রক্রিয়ায় বিচারক সংখ্যা একজন থেকে তিনজনে উন্নীত করা হয়েছে, যা দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হবে। 

তিনি বলেন, “সংস্কার পরিকল্পনা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি। এখনো অনেক কিছু করা হয়নি, তবে আশা করি নতুন সরকার এসব উদ্যোগ ধরে রাখবে। না হলে অর্জনগুলো হারিয়ে যাবে।”

তিনি আরও বলেন, অতিরিক্ত সংস্কারের নামে রাষ্ট্রীয় কাঠামো দুর্বল করা ঠিক হবে না। যেকোনো পরিবর্তন ধীরে ধীরে বাস্তবায়নের মাধ্যমে স্থায়িত্ব পায়। এখন পর্যন্ত ২১টি ক্ষেত্রে সংস্কার করা হয়েছে বলে জানান তিনি। তবে আইনজীবী ও সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণ ও ধারাবাহিকতা ছাড়া এসব সংস্কার টেকসই হবে না বলেও সতর্ক করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রিজওয়ানা হাসান বলেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে পেপারলেস ব্যবস্থার দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি এ উদ্যোগকে স্বাগত জানান এবং আইনজীবীদের সহযোগিতার জন্য ধন্যবাদ করেন।

আয়োজকদের মতে, ই-পারিবারিক আদালত চালুর ফলে মামলার দীর্ঘসূত্রিতা, অপ্রয়োজনীয় খরচ, দূরত্বের বাধা, কাগজপত্র ব্যবস্থাপনার জটিলতা, সময়ক্ষেপণ এবং ভিড় কমে আসবে। পাশাপাশি ঘরে বসে সেবা গ্রহণ, ডিজিটাল নথি ব্যবস্থাপনা, সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা রেজিস্ট্রেশন ও অনলাইন শিডিউলিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

ঢাকা মহানগর আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিচার বিভাগ, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝