রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শাহবাগ অবরোধ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:১১ পিএম   (ভিজিট : ৯৭)
X

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আন্দোলনরত শিক্ষার্থী সাইফ মুরাদ বলেন, ‘‘আগের বিসিএস পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য ৬ মাস থেকে ১ বছর সময় দেয়া হলেও আমাদের ক্ষেত্রে মাত্র ৫০ দিন সময় দেওয়া হয়েছে, যা অত্যন্ত অযৌক্তিক। ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেয়া হলে আমাদের সঙ্গে অন্যায় করা হবে। তাই পিএসসির প্রতি যৌক্তিক সময় বাড়ানোর দাবি করছি।’’


শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর বলেন, ‘‘৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে। যানচলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের ভোগান্তির কথা চিন্তা করে শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করছি।’’

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝