রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন দেশে ফিরেছেন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম  আপডেট: ২২.১১.২০২৫ ৮:০৬ পিএম  (ভিজিট : ৮৭)
X

সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফর শেষে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন দেশে ফিরেছেন। সফরকালে তিনি দুবাই ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স ২০২৫ এবং দুবাই এয়ার শো ২০২৫-এ অংশ নেন।  বিমানবাহিনী প্রধান এ সরকারি সফরের উদ্দেশ্যে গত ১৫ নভেম্বর ঢাকা ত্যাগ করে ছিলেন।

আজ শনিবার (২২ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন সংযুক্ত আরব আমিরাতের এয়ারফোর্স ও এয়ার ডিফেন্সের কমান্ডারের আমন্ত্রণে গত ১৬ ও ২০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। সফর শেষে ২০ নভেম্বর তিনি দেশে ফেরেন।

সফরকালে বিমানবাহিনী প্রধান বিভিন্ন দেশের বিমানবাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝