রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নেতানিয়াহু নিউইয়র্ক গেলে গ্রেপ্তার, মামদানিরের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম   (ভিজিট : ১৩২)
X

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন, যদি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্ক সফরে আসেন, তাকে গ্রেপ্তার করা হবে। এ সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে নেওয়া হয়েছে।


মামদানি বলেন, “নিউইয়র্ক একটি ‘আন্তর্জাতিক আইনের শহর’। সেই আইনের প্রতি সম্মান জানাতে আইসিসির পরোয়ানা কার্যকর রাখতে হবে।” তিনি স্মরণ করান, ২০২৪ সালে জারি করা ওই পরোয়ানায় নেতানিয়াহুর বিরুদ্ধে গাজার বেসামরিক জনগণের ওপর ইচ্ছাকৃত হামলা এবং যুদ্ধকৌশল হিসেবে ক্ষুধা ব্যবহার করার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, “আমি বহুবার বলেছি—এই শহর আন্তর্জাতিক আইনের শহর। আইনকে রক্ষা করতে হবে, এবং সেই আইনের পরোয়ানা বেনিয়ামিন নেতানিয়াহু বা ভ্লাদিমির পুতিন—সবার জন্যই বহাল থাকবে।”


মামদানির এই মন্তব্য আসে এমন সময়, যখন বিদায়ি মেয়র এরিক অ্যাডামস নিউইয়র্কের নবনির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠানে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানান। নির্বাচনে প্রচারের সময়ও মামদানি একই অবস্থান জানিয়েছিলেন, এবং আইনগত সুযোগ পেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন বলে জানিয়েছিলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝