ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ১০ তলা থেকে পড়ে নিহত
নিজেস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডা আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মুসফিকুজ্জামান (২৪) আজ (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ১০ তলা থেকে পড়ে নিহত হয়েছেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি নিজেই লাফ দিয়েছিলেন।
মুসফিকুজ্জামান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এমপিএস ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং বিস্তারিত ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
আ.দৈ/আরএস





















