রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাইব্যুনালের প্রথম রায়, সামনের রাস্তায় যানচলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:০৬ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ১২:০৯ পিএম  (ভিজিট : ৭৪)
X

বাংলাদেশের ইতিহাসে এক নতুন রেকর্ড । গতবছর জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলায় রায় ঘোষণাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা জোরদারের ব্যবস্তা। ফলে আজ হাইকোর্ট এলাকা ঘুরে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন মোড় অভিমুখী সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে পুলিশ। বাংলাদেশ শিশু একাডেমির সামনের সড়কে বিজিবি মোতায়েন করেছে। দোয়েল চত্বরের কার্জন হল সংলগ্ন সড়ক দিয়ে হেঁটে জনসাধারণ প্রবেশ করতে পারছেন।

যারা হেঁটে প্রবেশ করছেন অনেকে ব্যক্তিগত কাজে আবার কেউ আদালতের রায়কে কেন্দ্র করে হাইকোর্রের সামনে অবস্থান করার জন্য আসছেন।

দোয়েল চত্বরের সামনের সড়কে মুক্তার হোসেন বলেন, আজ শেখ হাসিনার রায় দিবেন আদালত, এজন্য আসছি। রায় ঘোষণার আগ পর্যন্ত হাইকোর্টের সামনে থাকবো। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝