রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাইব্যুনালের রায় যা-ই হোক, তা বাস্তবায়ন হবেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম   (ভিজিট : ১০৭)
X

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

এছাড়া দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলেও জানান তিনি। রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রি ফেয়ার উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো নয়, আবার খারাপও নয় মন্তব্য করে মোটামুটি সন্তোষজনক পরিস্থিতি বলে দাবি করেন তিনি।

আ.দৈ/আরএস

 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝