সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
মো.পুর জেনেভা ক্যাম্প থেকে ৩৫টি ককটেলসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:১০ পিএম  আপডেট: ১৪.১১.২০২৫ ৮:১২ পিএম  (ভিজিট : ৬২)
X

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পটি অপরাধীদের আখড়ায় পরিনত হয়েছে। প্রকাশ্যে মাদক বিক্রি, বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ, গোপনে ককটেল ও পেট্রোল বোমা তৈরির একাধিক কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের ভেতরে গোপন কারখানা থেকে বিপুল সংখ্যক ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি ৩৫টি ককটেল উদ্ধার করেছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির একটি কারখানায় অভিযান চালায় পুলিশ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযান চালিয়ে সেখান থেকে ৩৫টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান, বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বরকে কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝