রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৫৪ পিএম   (ভিজিট : ১২৬)
X

সবার সহযোগিতা থাকলে পলাতক শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা সহজ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনার রায় নিয়ে কোনো শঙ্কা নেই। সবার সহযোগিতা থাকলে তাকে ফিরিয়ে আনা অবশ্যই সহজ হবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, রাস্তা ওইভাবে ফাঁকা না। বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোটখাটো দু’একটি ঘটনা ঘটেছে। তবে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়া হয়েছে।

নিত্যপণ্যের দাম নিয়ে তিনি বলেন, পেঁয়াজের দাম হঠাৎ করে একটু বেড়ে গেছে। হয়তো পেঁয়াজ আমদানি করতে হবে। ইতোমধ্যে পেঁয়াজ আমদানির জন্য ২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। কিন্তু আমদানি করলে কৃষকদের ক্ষতি হবে। গ্রীষ্মকালীন পেঁয়াজ দ্রুতই উঠানো শুরু হবে। তবে কিছু দুষ্কৃতকারী পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করছে, তারা সফল হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার আমনের বাম্পার ফলন হয়েছে। সবজির দামও মোটামুটি সহনীয় আছে। তবে আলু চাষিরা এবার বড় আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। আলু চাষিদের প্রণোদনা দেবে সরকার।

আ.দৈ/আরএস



 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝