রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন, জড়িত তিন যাত্রীবেশী ব্যক্তি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:১২ পিএম   (ভিজিট : ১০৬)
X

ঢাকায় শাহ আলী থানা এলাকায় শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যাত্রীবেশে বাসে উঠে আগুন দেন তিন ব্যক্তি। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনের সনি স্কয়ারের রূপায়ণ টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম বলেন, আজ বেলা একটার দিকে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওসি গোলাম আযম বলেন, মিরপুর-২ নম্বরের দিক থেকে সনি সিনেমা পেরিয়ে নিউমার্কেটের দিকে যাওয়ার পথে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যান। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।

তিনি বলেন, এ ঘটনায় বাসের সামনের দিকের কয়েকটি আসন পুড়ে গেছে। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝