রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি,সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম  আপডেট: ১২.১১.২০২৫ ৪:৪৩ পিএম  (ভিজিট : ১৫৭)
X

আগামীকাল ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সর্তক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত দুদিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণ হচ্ছে। এর প্রভাব পড়েছে সড়কে যানবাহন চলাচলে। অন্য সাধারণ দিনের তুলনায় আজ বুধবার ঢাকার সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি চলাচল কিছুটা কম।

আজ বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মিন্টো রোড ও হাতিরঝিল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব এলাকায় গত কয়েকদিনের তুলনায় আজ প্রাইভেটকারের চলাচল তুলনামূলক কম।

এদিকে গত দুদিন গাড়িতে অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণে জনমনে অতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও এসব নাশকতা ঠেকাতে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে সরকার। তবে এ অবস্থায় অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়া এড়িয়ে চলছেন।

তবে অনেকটা স্বাভাবিক রয়েছে মোটরসাইকেল, রিকশা, সিএনজি-চালিত অটোরিকশা ও ব্যাটারি-চালিত অটোরিকশা চলাচল। অন্য সময়ের মতো ভিআইপি সড়কে আজও রিকশা চলাচল করতে দেখা গেছে। সড়কে বাস চলাচলও স্বাভাবিক রয়েছে।

সড়কে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, যানবাহনে আগুন ও বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যক্তিগত গাড়ি কম বের হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে কঠোর সরকার। রাস্তাঘাটে কোনো ব্যক্তি নাশকতা করতে পারেন, এমন সন্দেহ হলেই তল্লাসি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন দেখা গেছে। কিছু চেকপোস্টে গাড়ি তল্লাসি করতে দেখা গেছে।

রাজধানীর লালবাগ, আজিমপুর, নিউমার্কেট ও ধানমন্ডি এলাকায় তুলনামূলক গাড়ির সংখ্যা কম দেখা গেছে। তবে নিউমার্কেট খোলা থাকায় মার্কেটের সামনের সড়কে কিছু গাড়ির জটলা দেখা গেছে।

বাড্ডা লিংক রোডে বেশ কিছু রিকশা ও মোটরসাইকেলকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সেখানে কথা হয় মুসা মল্লিক নামের এক মোটরসাইকেল চালকের সঙ্গে। ভাড়ায় মোটরসাইকেল চালান মুসা। জাগো নিউজকে তিনি বলেন, অনেকে নিজের গাড়ি রেখে গণপরিবহনে চলাচল করছেন। রাস্তাঘাটে লোকজনও কম মনে হচ্ছে।

দুপুরে মহাখালী, গুলশান, বাড্ডা ও রামপুরা এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় ব্যক্তিগত গাড়ির চাপ তেমন নেই। তল্লাশি কার্যক্রমও চলছে এসব এলাকায়। তবে অনেকেই মোটরসাইকেলে ভাড়ায় রাইড শেয়ার করছেন। ভাড়ায় চলছে সিএনজি-চালিত অটোরিকশাও।
বিজয় নামের একজন সিএনজি-চালিত অটোরিকশাচালক বলেন, আজ যানজট কম। লোকজন কম সবখানে। মানুষ আতঙ্কে আছে কিছুটা। জরুরি প্রয়োজন না হলে খুব একটা বের হচ্ছে না। আগামীকালও এমন হবে বলে মনে হচ্ছে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝