রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গুজব ও মিথ্যা তথ্য রোধে নতুন বিশেষ সেল কার্যক্রম শুরু
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম   (ভিজিট : ১৮৫)
X

ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করবে এবং তথ্যের সত্যতা যাচাই-বাছাইয়ের কাজ পরিচালনা করবে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এনসিএসএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর প্রচারণা রোধে এনসিএসএ প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

এনসিএসএ সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে— সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে তার উৎস যাচাই করতে। একই সঙ্গে সন্দেহজনক, উস্কানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখলে তাৎক্ষণিকভাবে এনসিএসএকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের সাইবার স্পেইসকে নিরাপদ রাখা সবার দায়িত্ব। দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুয়া তথ্য, ফটো কার্ড বা ভিডিও প্রচার না করার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে সবাইকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

জনগণের দ্রুত সহায়তার জন্য এনসিএসএ ২৪ ঘণ্টা চালু হেলপলাইন সেবা দিয়েছে। পাশাপাশি অভিযোগ গ্রহণের জন্য চারটি পৃথক ই-মেইল ঠিকানা চালু করা হয়েছে—

১. report_betting@ncsa.gov.bd অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য।

২. report_misinfo@ncsa.gov.bd ভুয়া তথ্য বা গুজব সংক্রান্ত অভিযোগের জন্য।

৩. report_harassment@ncsa.gov.bd ফেইক প্রোফাইল, অশ্লীল বা ক্ষতিকর কনটেন্ট ও অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগের জন্য।

৪. report_cii@ncsa.gov.bd গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (CII) প্রতিষ্ঠানসমূহে সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য।

এনসিএসএ নাগরিকদের সহযোগিতা কামনা করে জানিয়েছে সবাই মিলে দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ, দায়িত্বশীল ও ইতিবাচকভাবে ব্যবহারে এগিয়ে আসা জরুরি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝