রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত গাজীপুর কমিশনার নাজমুল করিম বরখাস্ত
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৭:৫৪ পিএম   (ভিজিট : ৯২)
X

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। রবিবার (১০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে নাজমুল করিম খানকে সরকারি চাকরি থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন বিবেচিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

এর আগে গাজীপুরে দায়িত্ব পালনকালে বিতর্কে জড়ান নাজমুল করিম। অভিযোগ ওঠে, তিনি প্রতিদিন ঢাকার গুলশান থেকে গাজীপুরে যাতায়াতের সময় উড়ালসড়কের একপাশের লেন বন্ধ রাখতেন তার গাড়ি চলাচলের সুবিধার জন্য। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর তাকে গত সেপ্টেম্বর মাসে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়।

আ.দৈ/আরএস


 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝