রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনদুপুরে রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৫:০৪ পিএম   (ভিজিট : ৯৮)
X

প্রকাশ্য দিবালোকে রাজধানীর সূত্রাপুরে সাইফ মামুন (৫৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে সূত্রাপুরের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সাইফ মামুন পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী ইমন-মামুন গ্রুপের সদস্য।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা ১১টার দিকে হঠাৎ হাসপাতালের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। পরে শব্দ শুনে সবাই হাসপাতালের মেইন গেটের সামনে এসে সাইফ মামুন নামের ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। ওই সময় প্রথমে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নেয়া হয়। তবে অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক সাইফ মামুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে নিহতের পূর্বপরিচিত ফাইজুল হক অপু জানান, বেলা ১১টার পর নিহত সাইফ মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। এর আগে গাজীপুরে সাইফের সঙ্গে তার পরিচয় হয়েছিল। নিহত সাইফ মামুন লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকার এস এম ইকবালের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানাকেও জানানো হয়েছে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝