রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকৌশলীদের উদ্ভাবনের আহবান গণপূর্ত উপদেষ্টার
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১১:১৩ পিএম  আপডেট: ০৯.১১.২০২৫ ১১:২৪ পিএম  (ভিজিট : ২০৭)
X

অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান বলেছেন, প্রকৌশলীরা শুধু ফরমায়েশী কাজ করলে চলবে না, বর্তমান ও আগত চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণা বাড়াতে হবে এবং উদ্ভাবনে মনোযোগ দিতে হবে। আর এ বিষয়ে কাজ করার জন্য তিনি আইডিইবির প্রতি আহ্বান জানান। 

আইডিইবির প্রতিষ্ঠা দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ জনশক্তি-দেশ গঠনের মূল ভিত্তিকে’ অত্যন্ত সময়োপযোগী আখ্যায়িত করে উপদেষ্টা প্রতিপাদ্যের মূল স্পিরিট বাস্তবায়নের কাজ করার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পরামর্শ দেন গণপূর্ত উপদেষ্টার

 আজ রোববার (৯ নভেম্বর) রাজধানীতে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, বাংলাদেশের মূল সম্পদ হলো তরুণ জনগোষ্ঠী।  দেশের টেকসই উন্নয়নে তারুণ্যের শক্তিকে মানব সম্পদে রূপ দিতে হবে । চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও উদ্ভাবনের শক্তিকে কাজে লাগাতে হবে।  আমাদের জনশক্তি তরুণদের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে। 

গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও পেশাদারিত্ব সৃষ্টির জন্য দক্ষতার সঙ্গে নীতি ও সততা থাকা প্রয়োজন। দক্ষ জনগোষ্ঠীর সততা ও দেশপ্রেমের ঘাটতি থাকলে উন্নয়ন পরিকল্পনা স্থায়িত্ব পাবে না। 

এদিকে আলোচনা অনুষ্ঠানের পর উপদেষ্টা কাকরাইল আইডিইবি ভবন প্রাঙ্গণে পায়রা ও বেলুন উন্মুক্ত করে বর্ষপূর্তি দিনের বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি, কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে আইডিইবি ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়।  র্যালিটি কাকরাইল মসজিদ-মৎস্য ভবন-জাতীয় প্রেস ক্লাব-পল্টন মোড়-বিজয়নগর-কাকরাইল মোড় হয়ে আইডিইবি ভবনে এসে শেষ হয়।

আইডিইবির কেন্দ্রীয় আহবায়ক প্রকৌশলী মো. কবীর হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। আর কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আইডিইবির  নেতা গোলাম কিবরিয়া রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।

আ. দৈ.কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝