রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
“নির্ধারিত সময়েই ভোট হবে, শঙ্কার কারণ নেই: আসিফ নজরুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম   (ভিজিট : ৬০)
X

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে কোনো শঙ্কার কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে দৃঢ় অবস্থানে রয়েছে। এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (৯ নভেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, “রাজনৈতিক দলগুলো প্রায়ই একে অপরের ওপর চাপ সৃষ্টি এবং আমাদের ওপর চাপ চাপানোর জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করে। এসব মন্তব্যের কিছুটা সত্যও থাকে, কিন্তু এর ফলে জনগণের মধ্যে নির্বাচনের বিষয়ে শঙ্কা তৈরি হয়। তবে এসব শঙ্কার কোনো বাস্তব ভিত্তি নেই।"

তিনি আরও জানান, “সম্প্রতি দেশে দীর্ঘ ১৬-১৭ বছর ধরে নির্বাচন হয়নি। এ কারণে মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। ৫ কোটি মানুষ এখনো ভোট দিতে পারেননি। সাধারণ মানুষ অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় আছে এবং তাদের মধ্যে উৎসাহও রয়েছে।”

জামিন বিষয়ে আইন উপদেষ্টা বলেন, “জামিন দেওয়া একান্তই বিচারকের উপর নির্ভরশীল নয়। পুলিশের প্রতিবেদন, ভিডিও ফুটেজ বা প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়। যেখানে জামিন দেওয়ার যোগ্যতা রয়েছে, সেখানে জামিন দেয়া হয়। তবে যারা জামিন পেয়ে আবারও অপরাধ করতে পারে, দেশের আইনশৃঙ্খলা বা পরিবেশে প্রভাব ফেলতে পারে, তাদের বেশি জামিন দেওয়া হলে আমরা সতর্ক হই।”

আদালত সংস্কারের বিষয়ে আসিফ নজরুল বলেন, “একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক আদালতে নিযুক্ত করা হচ্ছে, যাতে মামলার চাপ কমে। আমরা নানান উদ্যোগ গ্রহণ করছি, যার সুফল অবশ্যই জনগণ পাবে।”

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝