রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাস না করেও এফসিপিএস ব্যবহার, শোকজ জাহাঙ্গীর কবীরকে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৯:৩০ পিএম   (ভিজিট : ১৫৩)
X

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে দেশের চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

এফসিপিএস ডিগ্রি সম্পন্ন না করেও নামের পাশে ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়েছে।
 সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত নোটিশ তাকে পাঠানো হয়।

 নোটিশে জাহাঙ্গীর কবিরকে উদ্দেশ করে বলা হয়, আপনি এফসিপিএস ডিগ্রি সম্পন্ন না করে নামের পাশে উক্ত ডিগ্রি লিখে চিকিৎসাকার্য পরিচালনা করছেন। এই মর্মে অত্র কাউন্সিলকে অবগত করেন অধ্যাপক আবুল বাসার মো. জামাল, সচিব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস (বিসিপিএস) (ফটোকপি সংযুক্ত)।

 আপনি উক্ত ডিগ্রি সম্পন্ন না করে এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন ছাড়া এ ধরনের ডিগ্রি ব্যবহার স্পষ্টতই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। 

নোটিশে ডিগ্রি ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে বিএমডিসি থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে ঢাকা মেইলের পক্ষ থেকে ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝