বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
২২ ডিসেম্বর জকসু নির্বাচন, তফসিল ঘোষণা
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১১৬)
X

আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জকসু নির্বাচন।

বুধবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন অধ্যাপক ড. মোস্তফা হাসান।
তফসিল অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে; ভোটার তালিকা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে; চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১২ নভেম্বর; মনোনয়ন পত্র বিতরণ করা হবে ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর; ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন পত্র দাখিল করা যাবে; ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে; ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে; ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।

এছাড়াও ২৭ থেকে ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে; ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে; ৪ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে; ৯ নভেম্বর প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে; ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে; ২২ ডিসেম্বর ভোটগ্রহণ হবে; একই দিনে ভোট গণনা ও ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

তফসিল ঘোষণা শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আগামী ২২ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলমান থাকবে।’ফলাফল ঘোষণা সম্পর্কে তিনি বলেন, ‘ভোট গ্রহণের পরপরই গণনা শুরু হবে। পরদিন (২৩ ডিসেম্বর) ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝