সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিবন্ধন পেল আরও তিনটি নতুন রাজনৈতিক দল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৪:৫৯ পিএম   (ভিজিট : ৮৭)
X

নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে তিনটি নতুন রাজনৈতিক দল। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

নিবন্ধন পাওয়া দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি, আমজনগণ পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)। গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি আপত্তি না থাকলে এ দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে।

বুধবার (৫ নভেম্বর) দলগুলোর ওপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানান ইসি সচিব। ১২ নভেম্বর পর্যন্ত  দাবি আপত্তি জানানো যাবে উল্লেখ করে নির্ধারিত সময় পরেই গেজেট হবে বলে জানান তিনি। 

ইসি সচিব বলেন, নিবন্ধনের লাইনে থাকা ৮টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করেনি। এছাড়া রাজনৈতিক দল নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেয়া হবে। আর ৩টি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করেছে তারা নিবন্ধন পাবে না। 

আ.দৈ/আরএস







Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝