রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজিবি সৈনিক আকতার হোসেনের আত্মত্যাগ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৭:০২ পিএম   (ভিজিট : ৯৯)
X

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অকুতোভয় বীর সৈনিক নায়েক আকতার হোসেন দেশের সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনের সময় মায়ানমার সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে শাহাদতবরণ করেছেন। 

আজ সকালে ঢাকার সিএমএইচ থেকে বিজিবির হেলিকপ্টারযোগে নির্ভীক সৈনিক নায়েক আকতার হোসেনের মরদেহ ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে নেওয়া হয়। সেখানে নামাজে জানাজা শেষে যথাযোগ্য ও সামরিক মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

বিজিবির এই অকুতোভয় বীর নায়েক আক্তার হোসেন গত ১২ অক্টোবর সকালে বাংলাদেশ-মায়ানমার সীমান্তের রেজুআমতলী এলাকার পেয়ারাবুনিয়া অঞ্চলে দায়িত্ব পালনকালে মায়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি কর্তৃক সীমান্তে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হন।

 তাৎক্ষণিকভাবে তাঁকে রামু সেনানিবাসের সিএমএইচে এনে চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে ১৩ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজিবির এই নির্ভীক বীর গতকাল দুপুরে শাহাদতবরণ  করেন।

বিজিবির অকুতোভয় এই বীর সৈনিক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনের সময় জীবন উৎসর্গ করে যে বীরত্ব ও ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। বিজিবি পরিবার তাঁর মত একজন সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ সদস্যকে হারিয়ে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বর্ডার গার্ড বাংলাদেশ এই বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।  বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরীদের অমর গৌরবগাঁথা-অকুতোভয় বীর নায়েক আকতার হোসেনের আত্মত্যাগ জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝