রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিদেশযাত্রায় মিলনের নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৫:৩৭ পিএম  আপডেট: ৩১.১০.২০২৫ ৫:৪০ পিএম  (ভিজিট : ৭৪)
X

বিএনপি জামায়াতের নেতৃত্ত্বাধীন চারদলীয় জোটের  সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বিএনপির প্রভাবশালী নেতা আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদেশযাত্রায় বাধা দিয়েছে। ইমিগ্রেশন কাউন্টার থেকে এহসানুল হক মিলনের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির বিষয়টি জানানো হয়েছে। তবে এর কারণ জানতে চেয়েও কোনো সদুত্তর পাননি তিনি।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে  এহসানুল হক মিলন এই তথ্য জানান। তিনি বলেন, আমি ব্যাংককে থাকাকালে জানতে পারি, বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের বৈঠকে আমাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। 

তিনি বলেন, বিএনপির হাইকমান্ডের নির্দেশনা পেয়ে অসম্পূর্ণ চিকিৎসা রেখে গত ২৫ অক্টোবর ঢাকায় ফিরে আসেন। সাংগঠনিক কাজ শেষ করে গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর)পুনরায় ব্যাংককে চিকিৎসার উদ্দেশ্যে রওয়ানা হন।  তখন বিমানবন্দরে ইমিগ্রেশনে থেকে তাকে জানানো হয়, তার বিষয়ে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু কারণ জানতে চেয়েও কোনো ব্যাখ্যা পাইনি।

এহসানুল হক মিলন বলেন, তিনি কখনো কোনো চক্রান্ত, ষড়যন্ত্র বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তিনি ব্যক্তিগতভাবে স্বচ্ছ, গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাসী। দেশ ও মানুষের ভালোবাসাই তাকে আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে রাজনীতিতে আসতে প্রেরণা দিয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার মহান ২৪ গণঅভ্যুত্থানের সরকার। বিএনপি শুরু থেকেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে আসছে। তিনি বিশ্বাস করেন, সরকারের কোনো সংস্থা ভুল তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত হবে না। নাগরিক অধিকার সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নেবে।

বিগত সরকারের সময় বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের কথা উল্লেখ করে মিলন বলেন, সেই সময়ে বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল বিরোধী দলের ওপর চাপ প্রয়োগের অন্যতম হাতিয়ার। আশা করি, এখন সেই ইতিহাস পুনরাবৃত্তি হবে না।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝