রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে বললেন সেনাপ্রধান
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮:০৫ পিএম   (ভিজিট : ১০৯)
X

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাপ্রধান এসিএন্ডএসে পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার এবং কমান্ড্যান্ট, এসিএন্ডএস।

সম্মেলনে সেনাপ্রধান রেজিমেন্ট অব আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের অধিনায়কদের উদ্দেশে বলেন, ‘‘দেশমাতৃকার সেবায় আপনাদের অবদান গৌরবের অংশ। আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতার সমন্বয়ে নিজেদের সক্ষমতা বাড়িয়ে যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে।’’

তিনি আরও বলেন, প্রযুক্তিগত জ্ঞান, গবেষণা ও পেশাগত উৎকর্ষ অর্জনের মধ্য দিয়েই সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে ভবিষ্যৎ নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাপ্রধান কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কোরগুলোর প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, মহাপরিচালক ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, জিওসি ১৭ ও ২৪ পদাতিক ডিভিশন, চট্টগ্রাম ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডার, মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, বেপজার চেয়ারম্যান, এনডিসির সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড্যান্ট এসিএন্ডএস, আর্টিলারি ও এয়ার ডিফেন্স ব্রিগেডের কমান্ডার এবং সংশ্লিষ্ট রেজিমেন্টের অধিনায়করা।

এর আগে ২৯ অক্টোবর এসিএন্ডএসে রেজিমেন্ট অব আর্টিলারির ১০ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার। একই দিনে আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝