রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১১০)
X

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠার কথা ছিল তার। তবে ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় দেশ ছাড়তে দেওয়া হয়নি।

এ বিষয়ে এহসানুল হক মিলন গণমাধ্যমকে বলেন, “আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে আমার নামের বানান অসম্পূর্ণ ছিল- ‘মিলন’ লেখা ছিল না। এটা আমারই ভুল, তাই ফিরতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।”

উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন ড. এহসানুল হক মিলন। তিনি চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝