রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পে কমিশনের সাথে এমপিওভুক্ত শিক্ষকদের বৈঠক কাল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯:১৩ পিএম  আপডেট: ২৯.১০.২০২৫ ৯:১৫ পিএম  (ভিজিট : ৮৫)
X

এমপিওভুক্ত শিক্ষা জাতীয় করণ প্রত্যাশী জোট নেতারা নতুন বেতন কাঠামো নিয়ে জাতীয় বেতন কমিশনের সঙ্গে বৈঠকে বসছেন । আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে জোটের ১২ জন শীর্ষ নেতা অংশ নেবেন।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাতীয় বেতন কমিশন ২০২৫ এর চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা আগামীকাল বিকেলে বৈঠকে করবেন

বৈঠকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে উপস্থিত থাকবেন– অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মণ্ডল এবং মো. মাহবুব আলম।

এর আগে, জাতীয় বেতন কমিশনের সদস্যসচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সঙ্গে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের মতবিনিময় সভা আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝