বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
নির্বাচনের সময় এআই অপপ্রচার রোধে ইসির টিকটক বৈঠক
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১২৪)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে অপপ্রচার ঠেকাতে টিকটকের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে সামাজিক যোগযোগের এই মাধ্যমের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৈঠকে টিকটক-এর দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, বৈশ্বিক লিগ্যাল বিসনেস পার্টনার আদিল শাহ, বাংলাদেশ প্রধান আবু নাঈম বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্র জানিয়েছেন, এআইসহ বিভিন্ন অপপ্রচার ঠেকাতে টিকটক কী সহায়তা করতে পারে, মূলত বৈঠকে সে বিষয়টিই উঠে এসেছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই কথা বলেনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেও টিকটক, ফেসবুকেরে মতো প্রতিষ্ঠানের সহায়তা চেয়েছিল ইসি।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝