রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অস্ত্র মামলায় যুবলীগের সম্রাটের যাবজ্জীবন জেল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৫:৪১ পিএম  আপডেট: ২৮.১০.২০২৫ ৫:৪৩ পিএম  (ভিজিট : ১২৬)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ও বহুল আলোচিত ক্যাসিনো কান্ডের গডফাদার পলাতক সন্ত্রাসী ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত।
 
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। অভিযুক্ত সম্রাট নিজে আত্মসমর্পণ বা গ্রেফতারের তারিখ থেকে তার সাজা শুরু হবে। মামলায় আদালতে ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছিলেন।

রায়ে বলা হয়েছে, অভিযুক্ত ইসমাইল চৌধুরী সম্রাটকে অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ (ক) ধারার অধীনে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তার অধীনে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সেই অনুযাযী দোষী সাব্যস্ত করার পরোয়ানা জারি করা হচ্ছে। এই মামলার সঙ্গে সম্পর্কিত তার আত্মসমর্পণ বা গ্রেফতারের তারিখ থেকে তার সাজা শুরু হবে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাটকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

পরদিন ৭ অক্টোবর র‌্যাব-১-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অস্ত্র মামলায় অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপপরিদর্শক (এসআই) শেখর চন্দ্র মল্লিক।

চলতি বছরের ১৬ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝