রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ধূমপান করলে জরিমানা, মাদক সেবনের ক্ষেত্রে বহিষ্কারের বিধান ঢাবির হলগুলিতে
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:৫৪ পিএম   (ভিজিট : ১২১)
X

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রকাশ্যে ধূমপানসহ সব ধরনের মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সোমবার (২৭ অক্টোবর) হল প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গেলে সরকার প্রচলিত আইন অনুযায়ী সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।

এ ছাড়া ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো ধরনের মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

হল প্রশাসন জানিয়েছে, সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব শিক্ষার্থীকে নিয়মগুলো কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝