রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কমিশন সোমবার জমা দেবে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৯:২৩ পিএম   (ভিজিট : ১০০)
X

দীর্ঘ এক বছরের তৎপর আলোচনার পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য জাতীয় ঐকমত্য কমিশন আগামী সোমবার (২৮ অক্টোবর) সরকারের কাছে সুপারিশ জমা দেবে।

কমিশনের একজন সদস্য জানিয়েছেন, ‘সোমবার বিকেলে সহসভাপতি আলী রীয়াজের নেতৃত্বে কমিশন সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি সম্পর্কিত সুপারিশ জমা দেবেন।’

ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেন, ‘আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সুপারিশ চূড়ান্ত করেছি। খুব দ্রুতই প্রধান উপদেষ্টার কাছে তা জমা দেওয়া হবে।’

‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর করা হয় ১৭ অক্টোবর। ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া ২৪টি রাজনৈতিক দলের নেতা, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং কমিশনের সদস্যরা এ ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেন।

প্রধান উপদেষ্টা এ বিষয়ে বলেন, ‘রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন অসম্ভবকে সম্ভব করেছে। এই দলিল বিশ্বে এক গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।’

মূল স্বাক্ষরের দুই দিন পর গণফোরামও জুলাই সনদে স্বাক্ষর করে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বামধারার চার দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) ও বাসদ-মার্কসবাদী—সংলাপে অংশ নিলেও সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না এবং দলিলেও স্বাক্ষর করেনি।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝