রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আমাদের হাতে সময় আছে এক মাস: তথ্য উপদেষ্টা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৮৬)
X

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,  নভেম্বরে কেবিনেট মিটিং ক্লোজ হয়ে যাবে। এরপরে নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। আইন প্রণয়নের যেই জায়গাগুলো আছে সেগুলোই আগামী মাসের মধ্যে সমাধান করতে চাই। আর যেগুলো আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনার মাধ্যমে করা সম্ভব, সেগুলো করে ফেলব।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তন আয়োজিত ‌‌‘মিট দ্য রিপোর্টার্সে’ এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন,  গণমাধ্যম সংস্কার কমিশনের ‘মোট ২৩টি প্রস্তাবনা ছিল আশুকরণীয়, যেটা এই গভর্নমেন্টের যে সময়সীমা আছে এর মধ্যে করা সম্ভব। পরবর্তী সময়ে পর্যালোচনা করে মন্ত্রণালয়ে যারা আছেন, আমলা এবং যারা আমাদের কর্মকর্তারা আছেন তারা মিলে পর্যালোচনা করে ১৩টি প্রস্তাবনা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।’

মাহফুজ আলম আরও বলেন, ‘এগুলো খুব বড় কিছু, এ রকম নয়। কিন্তু আমাদের সময়সীমা আগে ছিল তিন মাস, এখন আছে এক মাস। কারণ এই জিনিসগুলো কেবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে করতে হবে। যেগুলো নভেম্বরে পরে আর করতে পারব না।’

তথ্য উপদেষ্টা বলেন, ওয়ান মিডিয়া, ওয়ান হাউস করতে পারলে ভালো হতো। এইটা আমরা করতে পারি না। এটা করার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। কারণ এটার সঙ্গে অনেক কিছু ইনভলভ, মালিকানা থেকে শুরু করে আরো বিষয়গুলো ইনভলভ আছে।’

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝