রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কারাবন্দি সাবেক প্রধান বিচারপতি খায়রুলের জামিন নিয়ে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ৫:৩৪ পিএম  আপডেট: ২৬.১০.২০২৫ ৫:৩৬ পিএম  (ভিজিট : ১১৮)
X

দুর্নীতি, জালিয়াতি ও হত্যার অভিযোগের মামলায় কারাবন্দি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন প্রসঙ্গে করা এক জামিন আবেদনের প্রাথমিক শুনানির গ্রহণ করে রুল জারি করেছন সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ।

আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো.সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। দুর্নীতির পৃথক পাঁচ মামলার আসামি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তার পক্ষে জামিন চেয়ে করা জামিন আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ জারি করা হয়।

উচ্চ আদালতে করা আবেদনে উল্লেখ করা হয়,৩ মাস ধরে কারাগারে বন্দি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। পৃথক ৫ মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নাকচ হওয়ার পর এবার উচ্চ আদালতে পৃথকভাবে জামিন আবেদন করেন।
চলতি বছর ২৪ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর আব্দুল কাইয়ূম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই যাত্রাবাড়ী থানাধীন এলাকায় কাজলা পুলিশ বক্সের সামনে গুলিবিদ্ধ হন কিশোর আব্দুল কাইয়ূম আহাদ। পরে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসান তার দুই পায়ে ব্রাশ ফায়ার করলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন এ বছরের ৬ জুলাই ৪৬৭ জনকে এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামা ১ থেকে ২ হাজার জনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।

দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে ২০১০ সালে খায়রুল হক শপথ নেন তিনি। পরের বছর ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসরে যান। আপিল বিভাগে থাকাকালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেন খায়রুল হক। হাইকোর্ট বিভাগে থাকাকালে শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় ও সংবিধানের পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন খায়রুল হক।

২০১৩ সালে তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই মেয়াদ শেষে কয়েক দফা একই পদে পুনঃনিয়োগ দেওয়া হয় সাবেক এই বিচারপতিকে।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝