রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কেয়ারটেকার সরকার তৈরির সঙ্কেত দিচ্ছেন ইসি আনোয়ারুল
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৮:৫২ পিএম   (ভিজিট : ১২৫)
X

দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতার স্বাধীনতা পেয়েছি। তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে দেখছি। আপনাদের ভয় নেই, সব ব্যাকিং দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (২২ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে ইউএনওদের এসব কথা বলেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে ‘সবচেয়ে কনসিকন্সিয়াল’ উল্লেখ করে ইউএনওদের প্রস্তুত থাকার এবং কারও পক্ষে কাজ না করার কঠোর নির্দেশ দেন। একই সঙ্গে অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে বলেও ইউএনওদের নির্দেশনা দেন নির্বাচন কমিশনাররা (ইসি)।

এসময় ইসি আনোয়ারুল ইসলাম সরকার সরকারি কর্মকর্তাদের মনোবল ও সততার বিষয়ে জোর দিয়ে বলেন, ৫ আগস্টের পর কিছুদিন অস্থিতিশীল ছিল, অমুক-তমুকের কথায় অনেককিছু হয়েছে। কর্মকর্তাদের এখন আর সে ভয় নেই।

তিনি আরও বলেন, এ সরকারের অধীনে নির্বাচন সততা নিষ্ঠা দেখানো সুযোগ হিসেবে দেখেন। ভয় পাওয়া যাবে না, হিম্মতের সঙ্গে কাজ করতে হবে অস্তিত্বের প্রশ্নে। নির্বাচনের শিডিউল ঘোষণার পর দেখবেন আশপাশে কেউ নেই।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝