রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলে কার্ড জালিয়াতি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৮:১৬ পিএম  আপডেট: ২১.১০.২০২৫ ৮:২৭ পিএম  (ভিজিট : ১২৫)
X

একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্রের কারণে লাখ লাখ টাকা ক্ষতির মুখে পড়ার পর টনক নড়েছে ঢাকা মেট্রোরেলে  কর্তৃপক্ষের। তবে এই জালিয়াতি বন্ধ করতে গিয়ে ‘একই স্টেশনে বিনা ভাড়ায় প্রবেশ ও বাহির’ হওয়ার সুবিধা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাদের প্রশ্ন, একটি চক্রের অন্যায়ের শাস্তি কেন পাবেন সবাই?

 সূত্রে জানা যায়, এমআরটি পাস বা র‍্যাপিড পাস কার্ড ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিনা ভাড়ায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করছিল। বিষয়টি ধরা পড়ার পরই গতকাল সোমবার (২০ অক্টোবর) থেকে ‘বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট’ সুবিধা বন্ধ করে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। একটি সংঘবদ্ধ চক্রের 'ঢুকতেন একজন, বের হতেন আরেকজন' কৌশলে লাখ লাখ টাকা ক্ষতির মুখে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

তবে, এই সুবিধা বন্ধ করায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। তারা বলছেন, মাথা ব্যথা হলে তার ব্যবস্থা নিতে হবে। কিন্তু মাথা কেটে সমস্যার সমাধান হয় না। ঢুকতেন একজন, বের হতেন আরেকজন এমন ১০টিরও বেশি ঘটনা  সনাক্ত হয়েছে।

ডিএমটিসিএলের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রতারণার কৌশলটি ছিল বেশ অভিনব। চক্রের সদস্যরা দুটি দলে ভাগ হয়ে যেত এক দল থাকতো ট্রেন ছাড়ার স্টেশনে, অন্য দল গন্তব্যে।

শুরুর স্টেশনে দলের একজন কার্ড পাঞ্চ করে প্ল্যাটফর্মে ঢুকতেন। এরপর তিনি কার্ডটি স্টেশনের ভেতরেই থাকা তার সঙ্গীকে দিয়ে দিতেন, যে সঙ্গে সঙ্গে কার্ডটি পাঞ্চ করে বেরিয়ে যেতেন। ফলে মেট্রোরেলের সিস্টেমে দেখাতো, যাত্রী যে স্টেশন থেকে ঢুকেছেন, সেখানেই বেরিয়ে গেছেন। এতে কোনো ভাড়া কাটা হতো না। অথচ কার্ড ছাড়া প্রথম যাত্রী ঠিকই ট্রেনে চড়ে নিজের গন্তব্যে চলে যেতেন। সেখানে থাকা চক্রের অন্য সদস্যরা তাকে স্টেশন থেকে বের হতে সাহায্য করত। এই সুযোগকে কাজে লাগিয়ে চক্রটি প্রতিদিন অসংখ্যবার এভাবে বিনা ভাড়ায় ভ্রমণ করে আসছিল।

চক্রের একজন কার্ড পাঞ্চ করে প্ল্যাটফর্মে ঢুকত এবং কার্ডটি ভেতরে থাকা অন্য সঙ্গীকে ফেরত দিত, যিনি কার্ড পাঞ্চ করে তখনই বেরিয়ে যেতেন। ফলে সিস্টেমে একই স্টেশনে ফ্রি এন্ট্রি-এক্সিট দেখানো হতো। এভাবে যাত্রী বিনা ভাড়ায় গন্তব্যে যেত। এমন ১০টির বেশি ঘটনার প্রমাণ পেয়েছে ডিএমটিসিএল একাধিক স্টেশনের সিসিটিভি ফুটেজ ও ইলেকট্রনিক টিকিটিং রেকর্ড বিশ্লেষণ করে এমন ১০টির বেশি চক্রের ঘটনার প্রমাণ পেয়েছে ডিএমটিসিএল।

সম্প্রতি ডিএমটিসিলের এক নোটিশে বলা হয়েছে, ‘যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কর্তন হবে।’

নতুন নিয়ম গতকাল ২০ অক্টোবর বিকেল থেকে কার্যকর হয়েছে। এখন থেকে কেউ ভুলবশত কার্ড স্ক্যান করলেও ১০০ টাকা কাটা যাবে, যা নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নতুন নিয়মের জেরে অনেক যাত্রীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, কার্ড স্ক্যান করতে ভুল হলে কিংবা আকস্মিক প্রয়োজনে একই স্টেশন থেকে বেরিয়ে গেলে কেন সাধারণ যাত্রীদের ১০০ টাকা জরিমানা দিতে হবে?

মেট্রোরেলের নিয়মিত যাত্রী আসাদ আবেদিন জয় ঢাকা পোস্টকে বলেন, ‘স্টেশনে ঢুকে বের হলে এখন থেকে ১০০ টাকা জরিমানা কাটা হবে। এটা আমার জন্য মোটেই ইতিবাচক নয়। আগে তো ২০ টাকা থাকলেই জরুরি প্রয়োজনে স্টেশনে ঢুকে কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু হঠাৎ এখন যদি আমাকে যেতে হয়, তাহলে তো ১০০ টাকা কাটবে। এটা আবার কেমন নিয়ম হলো। আমি এসব ক্ষেত্রে প্রতিবার ১০০ টাকা কাটা সত্যিই অন্যায্য এবং সাধারণ মানুষের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।’

২১ অক্টোবর দুপুরে   একজন কর্মকর্তা  গণমাধ্যমকে বলেন, ‘আমরা তো মানুষদের ফ্যাসিলিটি দিতে চাই। কিন্তু মানুষ যখন সেটার অপব্যবহার করে তখন কিছু করার থাকে না। মানুষ দুই নম্বরি কাজ করে আমাদের সঙ্গে চিটিং করছে। লাখ লাখ টাকা ক্ষতি হচ্ছে।’

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝